K-GOODS FESTA 2026

K-GOODS FESTA 2026

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে K-GOODS FESTA 2026 — কোরিয়ান উদ্ভাবন, গুণগত মান এবং আধুনিক জীবনধারার এক অনন্য আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে একসাথে উপভোগ করতে পারবেন কোরিয়ার বিশ্বমানের পণ্য, সর্বশেষ উদ্ভাবন এবং আধুনিক লাইফস্টাইলের অভিজ্ঞতা। Korea Trade-Investment Promotion Agency (KOTRA) এবং Embassy of the Republic of Korea in Bangladesh এর সহযোগিতায় আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে তুলে ধরা হবে বিশ্বমানের Authentic Korean Products এবং কোরিয়ার সর্বশেষ উদ্ভাবন।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করছে KC Bazar যেখানে দর্শনার্থীরা কোরিয়ার বিশ্বস্ত স্কিনকেয়ার ব্র্যান্ড, প্রিমিয়াম বিউটি প্রোডাক্ট এবং সর্বশেষ স্কিনকেয়ার উদ্ভাবনের অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন। শুধু পণ্য প্রদর্শনীই নয়, এই আয়োজনে থাকছে আকর্ষণীয় ইভেন্ট, এক্সক্লুসিভ অফার এবং সিলেক্টটেড প্রোডাক্টে ১৫% থেকে ২০% পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ।

এই আন্তর্জাতিক আয়োজনের অংশ হতে পেরে KC Bazar গর্বিত, এবং আমরা অপেক্ষা করছি আপনাদের কাছে কোরিয়ার বিশ্বস্ত স্কিনকেয়ার সমাধান তুলে ধরার জন্য। আমরা বিশ্বাস করি, এই আয়োজন বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ব্যবসায়িক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আপনাদের উপস্থিতিই আমাদের এই আন্তর্জাতিক আয়োজনকে আরও সফল এবং প্রাণবন্ত করে তুলবে।

স্থান ও তারিখ

📍 স্থান: ইস্ট কোর্ট, যমুনা ফিউচার পার্ক, ঢাকা
📅 তারিখ: ১৯ ও ২০ জুন, ২০২৬